শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিংড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা জব্দ, আটক ১

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নাটোরের সিংড়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরকোল এলাকায় সেনাবাহিনীর একটি পেট্রোল টিম ও সিংড়া থানা পুলিশের যৌথ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে যৌথবাহিনীর অভিযান চলাকালীন সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ আশরাফুল ইসলাম (৪০)। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

সিংড়াইয়াবা জব্দঅভিযানআটকসেনাবাহিনী,

শেয়ার করুন: