শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, নারী যাত্রী আহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী আন্তঃনগর ‘মহানগর প্রভাতী’ ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে এক নারী যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবিরতি দিয়ে কসবা ও ইমামবাড়ি স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, মহানগর প্রভাতী ট্রেনটি আখাউড়া স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ‘ন’ বগির ৫১ নম্বর সিটে বসে থাকা ওই যাত্রীর মাথায় একটি পাথর এসে লাগে। চলন্ত অবস্থায় বাইরে থেকে পাথরটি ছোড়া হয়েছিল। তৎক্ষণাৎ ট্রেনের ভেতরেই আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, 'আহত যাত্রী কুমিল্লা স্টেশনে নেমে যাওয়ায় তাঁর নাম-পরিচয় বিস্তারিত জানা সম্ভবপর হয়নি।'

সচেতন মহল মনে করেন, রেলপথ অরক্ষিত থাকায় প্রায়ই এমন দূর্ঘটনা ঘটছে। দূর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানো দরকার।

ভোরের আকাশ/এসএইচ

ব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: