শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের স্বার্থে আপসহীন থাকার ঘোষণা সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন দায়িত্ব গ্রহণের পর নগরের উন্নয়ন ও প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

তিনি বলেছেন, চট্টগ্রামের উন্নয়ন এবং সিডিএর মর্যাদা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। প্রয়োজনে ব্যক্তিগত ত্যাগ স্বীকার করেও নগরবাসীর স্বার্থ সংরক্ষণে এগিয়ে যাবেন।

রোববার চট্টগ্রামে ফিরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বেলায়েত হোসেন জানান, সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে সামনে রেখেই তিনি দায়িত্ব পালন করতে চান। নগরবাসীর কল্যাণ এবং পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও চট্টগ্রাম এখনও জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ণ, যানজট এবং বিভিন্ন সেবাদানকারী সংস্থার মধ্যে সমন্বয় সংকটের মতো সমস্যার মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

নবনিযুক্ত চেয়ারম্যান জানান, চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও জনস্বার্থ ও জনদুর্ভোগ কমানোর বিষয়টি গুরুত্ব পাবে।

তিনি আরও বলেন, আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার সময় পাহাড়, জলাধার ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের সুরক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

নগর পরিকল্পনার ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পনাবিদ, পরিবেশবিদ ও গবেষকদের পরামর্শ নিয়ে ভবিষ্যৎ উন্নয়ন কর্মসূচি নির্ধারণ করা হবে।

আরও পড়ুন

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি, গুলিবিদ্ধ ২

অপরিকল্পিত উন্নয়ন নগরের জন্য ক্ষতিকর উল্লেখ করে বেলায়েত হোসেন বলেন, সুশাসন ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে আরও নিরাপদ, উন্নত এবং টেকসই নগর হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

ভোরের আকাশ/ র.ই


 

চট্টগ্রামবেলায়েত হোসেন

শেয়ার করুন: