শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রুপগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
যুবলীগের ঝটিকা মিছিল
যুবলীগের ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন যুবলীগ। রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিনের নির্দেশনায় সোমবার (২৪ আগষ্ট) সকালে উপজেলার পূর্বাচলে এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

ভোলাব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রউফ মালুম কাউসার ও গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিনের নেতৃত্বে যুবলীগের নেতা কর্মীরা  আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার  স্বদেশ প্রত্যাবর্তন ও রূপগঞ্জের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।  ঝটিকা মিছিলটি উপজেলার পূর্বাচলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

আরও পড়ুন

ভারতে থেকে নেমে আসা পানিতে আখাউড়ায় কৃষি জমি প্লাবিত

এই বিষয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম চৌধুরী অপু জানান- প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে, দেশকে বাঁচাতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই,  বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এদেশের মানুষের মুক্তি মিলবে বলে জানান। তিনি আরো বলেন- জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও রূপগঞ্জের সাবেক সাংসদ গোলাম দস্তগীর গাজীর মুক্তির দাবীতে আজকে রূপগঞ্জ উপজেলা যুবলীগ রাজপথে মিছিলি করেছে, আগামীতেও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠন রাজপথে গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগনের দাবী আদায়ে সোচ্চার থাকবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: