শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে থেকে নেমে আসা পানিতে আখাউড়ায় কৃষি জমি প্লাবিত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার তিনটি ইউনিয়নের ২৫০ হেক্টর ধানি জমি পানির নিচে প্লাবিত হয়েছে।

ভারী বৃষ্টির কারণে রোববার (২৩ আগস্ট) রাত থেকে সোমবার (২৪ আগস্ট) পর্যন্ত পানি বাড়ছে। তবে ধানি জমি তলিয়ে গেলেও বাড়িঘরে পানি প্রবেশ করেনি।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে আখাউড়া উপজেলায় ৪০১২ হেক্টর ধানি জমি দুই সপ্তাহ আগে রোপণ করা হয়েছিল। আকস্মিক পানি বৃদ্ধির ফলে আখাউড়া সদর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর ধানি জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে দুই থেকে তিন দিনের মধ্যে পানি কমে গেলে ফসলি জমির ক্ষতি হবে না।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানান, হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে বিপৎসীমার প্রায় ৩ ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত না হলে এই পানি দ্রুত সরে যাবে।

আরও পড়ুন

কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রান গেল রাজ মিস্ত্রির

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ধানি জমি তলিয়ে গেছে। এখন পর্যন্ত বাড়িঘরে পানি প্রবেশ করেনি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।

ভোরের আকাশ/রই


 

তাপসী রাবেয়া

শেয়ার করুন: