শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোলা ও পটুয়াখালী উপকূলে কোস্ট গার্ডের অভিযান, অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোলা ও পটুয়াখালী উপকূলে কোস্ট গার্ডের অভিযান, অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক
ভোলা ও পটুয়াখালী উপকূলে কোস্ট গার্ডের অভিযান, অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক

ভোলা ও পটুয়াখালী উপকূলে পৃথক অভিযানে ৩টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, ৯টি বেহুন্দী জাল ও ৯ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৩১ জুলাই ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) সকাল ৬টা ৩০ মিনিটে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক ভোলার চরফ্যাশন থানাধীন ডালিরহাট বাজারসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ ট্রলিং বোট, প্রায় ১৫০ মিটার ট্রলিং জালসহ একজন জেলেকে আটক করা হয়।

অন্যদিকে,বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে পটুয়াখালীর কলাপাড়া থানাধীন আলীপুর আমখোলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুইটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, নয়টি বেহুন্দী জালসহ আটজন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা ট্রলিং বোট থেকে সবধরনের অবৈধ ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। আটককৃত জেলেসহ জব্দকৃত ট্রলিং বোট ও জাল যথাযথ আইনগত ব্যবস্থার জন্য চরফ্যাশন ও কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

ভোরের আকাশ/হ.র

আটক

শেয়ার করুন: