শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

রাতের আগুনে পুড়ল গুড় ব্যবসায়ীর স্বপ্ন-সম্বল

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাতের আগুনে পুড়ল গুড় ব্যবসায়ীর স্বপ্ন-সম্বল
রাতের আগুনে পুড়ল গুড় ব্যবসায়ীর স্বপ্ন-সম্বল

রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ ঘরের টিনের চালে আগুন দেখতে পান তাঁরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।

চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় বসতঘর, আসবাবপত্র, জামাকাপড়, মোটরসাইকেলসহ সংসারের সব সম্বল। রক্ষা পায়নি চাল-ডালও। এক রাতের আগুনে নিঃস্ব হয়ে পড়েছে গুড় ব্যবসায়ী নুরুল ইসলামের পরিবার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এর আগেই ঘরের সব মালামাল পুড়ে যায়।

নুরুল ইসলাম বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা বুঝতে পারিনি। হঠাৎ রাত ১০টার দিকে ঘরের টিনের চালে আগুন দেখতে পাই। চিৎকার করলে গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মাত্র ৩০ মিনিটের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন আমাদের কিছুই অবশিষ্ট নেই।’

স্থানীয় বাসিন্দা সুভাষ ও নুর ইসলাম জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাঁরা জানেন না। তবে আগুনে পরিবারটির সব মালামাল পুড়ে গেছে।

বদলগাছী ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে পরিবারটির প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: