শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় ব্লিস হাসপাতাল

আগুনের প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ অসুস্থ ৫০

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুনের প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ অসুস্থ ৫০ জন।

শহরের সাতক্ষীরা রা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ১০ তলা বিশিষ্ট  হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১.৩০টার দিকে বেসমেন্টের একটি ঘরে অক্সিজেন সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগার খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীসহ অনেকেই অসুস্থ্য হওয়ার খবর পাওয়া গেলেও কোন হতাহতের ঘটনা নি। তবে ৫০ জনের মত রোগী ও তাদের স্বজনরা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রচন্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীসহ অনেকেই অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত রোগীদের উদ্ধার করে পাশ্ববর্তী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, হার্ট ফাউন্ডেশানসহ বিভিন্ন হাসপাতালে নেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকান্ডের পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানার পুলিশ, বিজিবি ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ফায়ার সার্ভিস, বিজিব এবং পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রচন্ড ধোয়োর কারইে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তবে কোন হতাহতের ঘটনা নেই।

সাতক্ষীরায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রন কাজ শুরু করে। পরবর্তীতে আরো চারটি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। কোন হতাহতের ঘটনা নেই।

আরও পড়ুন

লুণ্ঠিত মালামালসহ ৬ ডাকাত গ্রেপ্তার

হাসপাতালের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার বিশ্বাস বলেন, নিচ তলায় আগুন লাগার খবর শুনে আমরা তিনতলা থেকে নিচে নেমে আসি। এরপর রোগীদের দ্রুত সরিয়ে অন্যত্র নেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি এবং পুলিশের সদস্যরা পৌছে কয়েক দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভোরের আকাশ/রই 


 

প্রদীপ কুমার বিশ্বাস

শেয়ার করুন: