শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজি’র মতবিনিময় সভা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নড়াইল জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। জেলা পুলিশের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে, মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। 

কঠোর হাতে মাদক নিয়ন্ত্রণসহ অপরাধমূলক কার্যক্রম দমন করা হবে।মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া সমাজে মব সংস্কৃতি রোধ চুরি,ডাকাতি, ছিনতাই,দস্যুতা প্রতিরোধকল্পে টহল পুলিশিং ও বিট পুলিশের  তৎপরতা বৃদ্ধি করা হবে। যে কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে সমন্বিত তথ্যের ভিত্তিতে দ্রততম সময়ের মধ্যে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান। 

সাংবাদিকদের সঙ্গে পুলিশের তথ্য আদান-প্রদানের বিষয়েও গুরুত্ব দেন ডিআইজি। পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের দ্রত ও সঠিক তথ্য দেয়ার আশ্বাস দেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

সিরাজদিখানে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ডিআইজি আরও বলেন,এ বছর খুলনা বিভাগের ১০ জেলায় পুলিশ বিভাগের পক্ষ থেকে ৫০ হাজার ফলজ, বনজ ও ওষধি গাছ লাগানো হবে।

নড়াইলের  পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, কালিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার  রবিন হালদার, সহকারি পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন,নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলুসহ পুলিশের কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

ভোরের আকাশ/রই 
 

সুলতান মাহমুদ

শেয়ার করুন: