শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজদিখানে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়  ইউনিয়ন বিএনপির আহবায়কের  বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বিএনপির আহবায়ক আব্দুল লতিফের বালুচর শ্যামল ছায়া ডিসি প্রজেক্টের ভিতর বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতির সময় বাড়ির মালিক বালুচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল লতিফ স্বপরিবারে তার শ্বশুরবাড়ি খাসমহল বালুচরে অবস্থান করছিলেন।

স্থানীয়রা জানান, ডাকাতরা প্রথমে দুইতলা ভবনের মূল গেটের তালা ভেঙে প্রবেশ করে। পরে নিচতলার দরজা ভেঙে তারা ভবনের ভেতরে ঢোকে। এ সময় ওই বাড়িতে বসবাসকারী ডিসি প্রজেক্ট এর জামে মসজিদের ইমাম মাওলানা আল-আমিন (৩০), ডাকাতদের দেখতে পেয়ে আতঙ্কে ভবনের ছাদে চলে যান।

ডাকাতরা  শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে নগদ ৮ লাখ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকারসহ ১২ লাখ  টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বালুচর ইউনিয়নের বিএনপির আহবায়ক আব্দুল লতিফ জানান, আমার বাড়িতে প্রজেক্টের মসজিদের ইমাম সাহেব থাকতেন। ডাকাতির সময় রাতে আমি শ্বশুর বাড়িতে অবস্থান করছিলাম। ঘরের আসবাবপত্র আলমারি ভেঙ্গে তছনছ করে নগদ ৮ লাখ টাকা, স্বর্ণলঙ্কাসহ মোট ১২ লক্ষাধিক টাকার মতো আমার লুটপাট হয়ে গেছে।

আরও পড়ুন

চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র করতে এডিবির সহযোগিতা গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

সিরাজদিখান থানার ওসি মো.আলাউদ্দিন জানান খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

ভোরের আকাশ/রই 
 


 

শেয়ার করুন: