শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

গাইবান্ধায় মানবিক সহায়তায় অসহায় দুই পরিবারের পাশে বন্ধু সংঘ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদারা (পূর্ব এলাকা) গ্রামের অসহায় দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে বন্ধু সংঘ ২০০৭।
‎
‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মানবেতর জীবনযাপন করা পরিবার দুটির কষ্টের কথা জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন গুনভরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

‎উক্ত সহায়তা পাওয়া পরিবার দুটি হলো কাটাদারা গ্রামের বাসিন্দা জহুরা বেগম, স্বামী লিছু শেখ এবং ফুলমিয়া, পিতা বানিজ ব্যাপারী। দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে দিন কাটছে পরিবার দুটির।
‎
‎তাদের অসহায়ত্বের কথা বন্ধু সংঘ ২০০৭-এর সদস্যদের নজরে এলে পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
‎
‎এরই ধারাবাহিকতায় বন্ধু সংঘ ২০০৭-এর পক্ষ থেকে পরিবার দুটির হাতে প্রয়োজনীয় কিছু সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের সদস্যরা অসহায় পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎বন্ধু সংঘ ২০০৭-এর সদস্যরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক কর্তব্য। সামর্থ্য অনুযায়ী ছোট ছোট উদ্যোগের মাধ্যমেও একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফোটানো সম্ভব।
‎
‎তাদের এই উদ্যোগ যেন অসহায় পরিবার দুটির কষ্ট কিছুটা হলেও লাঘব করে এমন প্রত্যাশা স্থানীয়দেরও। মানবিকতার এই ছোট্ট প্রয়াস সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

গাজীপুরে মহাসড়কের ব্রিজের নিচে ব্রিফকেসের ভেতর নারীর মরদেহ!

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: