শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নাটোরে শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মো. সানোয়ার হোসেন তুষারের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন ও মো. জিল্লুর রহমান বাবুল চৌধুরী, জেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম সোহেল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম, সদস্যসচিব জহির উদ্দিন জহিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

বগুড়ায় ৭ বছরে এইচআইভি শনাক্ত ৯৫, মৃত্যু ৯

সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি মানুষের পাশে দাঁড়ানো, গণতন্ত্র রক্ষা এবং দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনটির নেতাকর্মীরা রাজপথে থেকে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতেও দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে থেকে মানুষের পাশে থাকবেন। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

নাটোর স্বেচ্ছাসেবক দল

শেয়ার করুন: