শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণনায় মিলল ৭৪ লাখ, জিজ্ঞাসাবাদে অসুস্থ জেলা জামায়াত আমির

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নগদ অর্থসহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের কাছ থেকে উদ্ধার করা টাকার হিসাব সম্পন্ন হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

ওসি জানান, জব্দ করা অর্থ গণনা করে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। তবে বেলাল উদ্দিন দাবি করেছেন, এটি তাঁর ব্যবসায়িক লেনদেনের টাকা।

উদ্ধার করা অর্থ জব্দ করা হবে কি না—এ প্রশ্নের জবাবে ওসি বলেন, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদ করার সময় বেলাল উদ্দিন অসুস্থ বোধ করেন। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা চেকপোস্টে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে তার কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্রগুলো।

বিমানবন্দর সূত্র জানায়, বেলাল উদ্দিন সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে তাঁর ব্যাগ ও দেহ তল্লাশি করা হলে নগদ অর্থের বিষয়টি নজরে আসে। এত বড় অঙ্কের টাকা বহনের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এদিকে বেলাল উদ্দিনকে আটকের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তাঁর বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক তিনি।

তাঁর সঙ্গে থাকা হ্যান্ডব্যাগে কত টাকা আছে–জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তাঁর গার্মেন্টস ব্যবসার টাকা।

 

ভোরের আকাশ/এনএস

জামায়াত আমিরঠাকুরগাঁও

শেয়ার করুন: