শিরোনাম
সরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগরে লাইসেন্স নবায়ন না করা এবং প্রয়োজনীয় পরিবেশ ও নারকোটিক্স ছাড়পত্র না থাকায় পাঁচটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সোমবার (২ নভেম্বর) চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।

বন্ধের নির্দেশপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—একতা প্যাথলজি, আলো ডায়াগনস্টিক সেন্টার, জীবননগর নার্সিং হোম, অংকন ডায়াগনস্টিক সেন্টার এবং জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। প্রতিষ্ঠানগুলোর সবকটিই জীবননগর হাসপাতাল সড়কে অবস্থিত।

সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারি বিধি-বিধান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন গ্রহণের বিষয়ে একাধিকবার অবহিত করা হয়েছিল। এরপরও কিছু প্রতিষ্ঠান প্রয়োজনীয় শর্ত যথাযথভাবে প্রতিপালন করেনি। ফলে জনস্বাস্থ্য সুরক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, বেসরকারি ক্লিনিক, নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার ক্ষেত্রে লাইসেন্স নবায়ন, প্রয়োজনীয় ছাড়পত্র গ্রহণ, দক্ষ জনবল নিয়োগ, চিকিৎসাসেবা প্রদান, রোগীর তথ্য সংরক্ষণ, অপারেশন থিয়েটারের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণসহ নির্ধারিত শর্তগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আরও পড়ুন

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা

এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকির জন্য সিভিল সার্জনের নেতৃত্বে পরিদর্শন কার্যক্রম পরিচালনার বিষয়টিও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে সরকারি নির্দেশনা অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: