শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাদুল্লাপুরে বাসের ধাক্কায় কলেজ হিসাবরক্ষক নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাম রব্বানী নামে এক কলেজ হিসাবরক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের পশ্চিমপাড়া এলাকায় আসমা মেমোরিয়াল একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সাদুল্লাপুর সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হক মিলন জানান, সকালে সন্তানকে পশ্চিমপাড়ার আশ-শিফা মাদরাসায় পৌঁছে দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী। পথে একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জে লেকপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: