শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালীতে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশের আয়োজনে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদকে সামনে রেখে, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা চত্বরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা, সহকারী পুলিশ সুপার মো. বায়েজিদ ইসলাম। 

এ সময় বক্তব্য দেন কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক আলম হোসেন সেপাই, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, শাহিন আকন, ব্যবসায়ী শাকিল খান, মিজানুর রহমান, লোকমান হোসেন, হাফেজ আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী থানার এসআই দীপক বালা।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি পুলিশ সুপার খান মো. আবু নাসের বলেন, পুলিশ হল জনগণের বন্ধু। জনগণের জানমালের নিরাপত্তা দায়িত্ব পুলিশ আপনাদের দিয়ে যাচ্ছে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে মাদকমুক্ত এলাকা করতে হবে। 

অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। আপনারা গুজবে কান দেবেন না, অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে পুলিশকে তথ্য দেবেন। দরকার বোধে আমাকে মোবাইল ফোনে তথ্য জানাবেন। আপনাদের নাম প্রকাশ করা হইবে না। এ দেশটা আমাদের সবাই, সবাইকে মিলেমিশে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।

ভোরের আকাশ/মো.আ.

পিরোজপুরওপেন হাউস ডে

শেয়ার করুন: