শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে মসজিদ-মন্দির ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মসজিদ, মন্দির ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এসব উন্নয়ন কাজ রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শরীফ মিয়ার ওয়ার্ডে বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দক্ষিণ ব্রাহ্মণখালী খালপার জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। একই সঙ্গে দক্ষিণ ব্রাহ্মণখালীতে হাসিফ খলিফার বাড়ি থেকে আবদুল হাই ভূইয়ার বাড়ি পর্যন্ত রাস্তার সিসি ঢালাই এবং ব্রাহ্মণখালী কালী মন্দিরের উন্নয়ন কাজেরও উদ্বোধন করা হয়।

এ ছাড়া উত্তর ব্রাহ্মণখালীতে আরমান ফকিরের বাড়ি থেকে মিয়া বাড়ির মসজিদ পর্যন্ত রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন

গাম্বিয়া থেকে স্পেনে সমুদ্রযাত্রায় ৮৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নুরনবী ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাসির উদ্দিন বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান শুকুর, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আলম খান, বিএনপি নেতা রফিক উদ্দিন রফিক, ইউপি সদস্য মো. মামুন হোসেন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আমির হোসেন, মহিলা ইউপি সদস্যসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় নিয়ে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। মসজিদ-মন্দিরের উন্নয়ন এবং সড়ক সংস্কারের ফলে এলাকার মানুষের চলাচল ও ধর্মীয় কার্যক্রমে আরও সুবিধা হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: