শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের নাজিরপুরে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

একই সঙ্গে রাজলক্ষ্মী মহাবিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রাজলক্ষ্মী মহাবিদ্যালয় অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে মাদকবিরোধী সমাবেশে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ ও শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজলক্ষ্মী মহাবিদ্যালয়ের সভাপতি মো. রেজাউল করিম লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মিলন কান্তি মন্ডল।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার ৩

জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ভোরের আকাশ/রই


 

আলমগীর হোসেন

শেয়ার করুন: