শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুর

নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফরিদপুর সদর উপজেলার উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ–এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সভা শেষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের এসিল্যান্ড মো. শফিকুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আবদুল্লাহ শিকদার, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মন্ডল, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক ফকির, গেরদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক, ডিগ্রীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির ও অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম।সভায় ফরিদপুর সদর উপজেলার উন্নয়ন কার্যক্রম জোরদার করা, জনসেবা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

ভোরের আকাশ/ র.ই

 

 

 

 


 

মতবিনিময় সভামো. শফিকুল ইসলাম

শেয়ার করুন: