শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই : সংস্কৃতি মন্ত্রী

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার পরিবেশ রক্ষায় সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে মাগুরা জেলা পুলিশ ও গ্রিন ভিউ সোশ্যাল মিডিয়ার আয়োজনে মাগুরা পুলিশ লাইনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, জলবায়ু ও পরিবেশ রক্ষায় আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। মা-বাবা যেমন সন্তানকে লালন-পালন করেন, তেমনি একটি গাছ লাগিয়ে সেটিকেও যত্নসহকারে লালন-পালন করতে হবে। বৃক্ষ শুধু আমাদের অক্সিজেনই দেয় না; এটি আমাদের ফল, জ্বালানি কাঠ ও প্রয়োজনীয় আসবাবপত্রও দিয়ে থাকে। তাই বসতবাড়ির আশপাশে, পতিত জমিতে, নদীর তীরে, বিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনায় বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগাতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার দেশকে জিম্মি করে রেখেছিল। মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ও শোষণ-বঞ্চনার শিকার হয়েছে। এখন সময় এসেছে দেশকে নতুনভাবে সাজানোর। বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের উন্নয়নেও সরকার বদ্ধপরিকর।

দেশের খালগুলো পুনঃখনন করে পুনরুজ্জীবিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশে তেমন কোনো খাল খনন হয়নি। খালগুলো পুনঃখনন ও পুনরুজ্জীবিত করা হলে কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

আরও পড়ুন

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, পুরস্কার বিতরণ

জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মো. আশরাফুল আলম খান।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশ ১০ হাজার বৃক্ষরোপণ করবে।

ভোরের আকাশ/রই 

মাসুদ হাসান খান কিজিল

শেয়ার করুন: