শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুবিতে ‘কার্টুন এন্ড স্টোরি মেকিং’ শীর্ষক কর্মশালা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের উদ্যোগে ‘কার্টুন অ্যান্ড স্টোরি মেকিং’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, চারুকলার প্রায় সব ডিসিপ্লিনেই কার্টুন ও স্টোরি মেকিংয়ের মতো সৃজনশীল বিষয় রয়েছে। কার্টুন ও স্টোরি মেকিং এমন একটি মাধ্যম, যার মাধ্যমে বেশি কথা না বলেও কোনো বিষয় সহজে বোঝানো বা প্রকাশ করা সম্ভব।

তিনি বলেন, দেশে অনেক খ্যাতিমান কার্টুনিস্ট রয়েছেন। তাঁদের সৃষ্টিকর্ম সমাজ ও মানুষের নানা বিষয় তুলে ধরার পাশাপাশি সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এবং ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মো. তরিকত ইসলাম।

আরও পড়ুন

খুলনার যুবক হাসিব ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান শান্তনু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. রামিজ আফরোজ শাহী। এছাড়া বক্তব্য দেন কর্মশালার রিসোর্স পারসন ও কার্টুন পিপল, ঢাকার প্রতিষ্ঠাতা সৈয়দ রাশাদ ইমাম তন্ময়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মশালার মূল সেশন শুরু হয়। এতে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন কার্টুন পিপল, ঢাকার প্রতিষ্ঠাতা সৈয়দ রাশাদ ইমাম তন্ময় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের প্রভাষক আরাফাত করিম। তিন দিনব্যাপী এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: