নোয়াখালীতে বিএনপির ইউনিয়ন নির্বাচনী এজেন্টে ওপর হামলা, আহত ১

নোয়াখালী সদর উপজেলার ৭নং ধর্মপুরে ইউনিয়ন নির্বাচনী চীপ এজেন্ট ও চৌধুরী এগ্রো কমপ্লেক্স এর মালিক আশ্রাফ উদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে। তিনি বর্তমানে নোয়াখালী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলায় তার নাকের হাড় ভেঙ্গে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ভাটির টেক গ্রামে তার প্রেজক্টের খামার বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে।
আহত আশ্রাফ জানান, পুর্ব পরিকল্পিত ভাবে স্থানীয় সন্ত্রাসীরা মাক্রো নিয়ে তার প্রেজক্টের সামনে এসে জিজ্ঞেস করে বিএনপির নির্বাচনী এজেন্টকে। আমি বলার সাথে সাথে অতর্কিত ধারালো অস্র নিয়ে আমার ওপর হামলা করে। তাদের এলোপাতাড়ি কিল ঘুষি ও লাঠির আঘাতে আমি মাটিতে লুটিয়ে পড়ি। তখন আমার চিৎকার শুনে আশেপাশের লোক দৌড়ে আসলে সন্ত্রাসীরা মাক্রো নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় তারা একটা ধারালো অস্ত্র রেখে যায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আর অস্ত্রটি স্থানীয় বাজারের সেক্রেটারী নিজাম উদ্দীন মেম্বারের কাছে জমা দেয়।
নির্বাচনের ঠিক একদিন আগে হামলার এঘটনা মুহুর্তে এলাকায় ছড়িয়ে পড়ে। নেতাকর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে পড়লে তাৎক্ষনিক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। তিনি নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নিয়ে ধর্য্য ধরার আহবান জানান।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে আহত আশ্ররাফ জানান।
এ ঘটনায় সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলাম জানান, তিনি ঘটনার সম্পর্কে কিছুই জানেন না। তার কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। যদি নির্বাচন নিয়ে ব্যস্থতা আছে তারপরও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ