শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

`কমপ্লিট শাটডাউন' : আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আখাউড়া স্থলবন্দর।
আখাউড়া স্থলবন্দর।

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। 

বন্দরের এই অচলাবস্থার কারণে রোববার (২৯ জুন) নতুন করে কোনো পণ্য আনেনি ব্যবসায়ীরা। বন্দরের ব্যবসায়ীরা জানায়, রাজস্ব কর্মকর্তারা শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের বিষয়ে আগে থেকেই ব্যবসায়ীদের অবগত করেছিলেন।  যে কারণে ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে পণ্য রপ্তানির জন্য কোনো মালামাল আনেননি। এতে করে রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এই কারণে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিও হচ্ছে। 

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানিয়েছেন, কর্মসূচির আওতামুক্ত হওয়ায় যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

এর আগে শনিবার সারাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মীদের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ চললেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম ভোরের আকাশকে জানান, শনিবার যথারীতি ভারতে পণ্য রপ্তানি হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ২৩টি ট্রাকে করে ১৬০ টন মাছ এবং ৩টি ট্রাকে ৯০ টন ময়দা ভারতে রপ্তানি হয়েছে। স্থলবন্দরের ব্যবসায়ী নেসার আহমেদ ভূঁইয়া জানান, শাটডাউনের কারণে যেসব পণ্যের কাগজপত্র শুক্রবার সম্পন্ন ছিল, সেগুলোই শনিবার রপ্তানি করা হয়েছিল।

ভোরের আকাশ/আজাসা

আমদানি-রফতানিআখাউড়া স্থলবন্দর

শেয়ার করুন: