শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নে পারিবারিক পুকুরে গোসল করতে নেমে দুই খালাতো বোনের করুণ মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদের একজন ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী (বয়স আনুমানিক ৮ বছর)। তার বাবা ইঞ্জিনিয়ার মৃত সিরাজুল ইসলাম এবং মা নুরজাহান। অন্যজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফিফা (২২), যিনি বেড়াতে এসে পরিবারের ছোট বোনের সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিলেন।

মধু মার্কেট সংলগ্ন ওসমান ডাক্তারের বাড়ি এলাকার পারিবারিক পুকুরে গোসলের সময় কোনো এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করেছে পরিবারসহ এলাকাবাসী।

ভোরের আকাশ/জাআ

পানিতে ডুবেসাতকানিয়ামৃত্যু

শেয়ার করুন: