শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

শ্রীপুরে অটো চালক হত্যার ঘটনায় গ্রেফতার -৫

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে অটো চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করলো পিবিআই। হত্যাকান্ডে  জড়িত পাঁচ ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গাজীপুর । নগত টাকার প্রয়োজনে ঘাতকরা পরিকল্পিত ভাবে অটেরিক্সা চলক জাহিদে(২০) হত্যা করে। পিবিআই গ্রেফতারকৃতদের  দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা অটোরিক্সা বিক্রির ৩৮ হাজার ৫শ টাকা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা আদালতে স্বিকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। রবিবার দুপুরে গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) এর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার.পিপিএম-সেবা এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো, ইন্তাজ আলী (২৫) মোঃ হাবিবুল্লাহ (২৭), মোঃ আলমগীর হোসেন আলম (৩৪) মোঃ জাহাঙ্গীর ফকির (৪২) ও ইব্রাহিম খলিলুল্লাহ খলিল (৪০)। নিহত জহাহিদ কাপাসিয়া উপজেলার দস্যূনারায়নপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

পিবিআই প্রেস ব্রিফিংয়ে জানায়, গত বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর জাহিদ অটোরিকশা নিয়ে কাপাসিয়া থানা এলাকার  খেয়া ঘাট থেকে যাত্রী নিয়ে লতিফপুর-গোসিংগার দিকে রওনা হয়ে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পুলিশ উপজেলার সাভারচালা পশ্চিমপাড়া এলাকার  গজারী বনের ভেতর থেকে  হাত-পা, মুখ ও গলায় রশি পেচানো জাহিদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন শুক্রবার(২৭নভেম্বর) নিহতের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পিবিআই তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দিনই কাপাসিয়া ও কালীগঞ্জ থানা এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত ইন্তাজ আলী উরফে ইন্তা, মোঃ হাবিবুল্লাহ্, মোঃ আলমগীর হোসেন আলম, মোঃ জাহাঙ্গীর ফকির ও ইব্রাহিম খলিলুল্লাহ্ খলিলকে গ্রেফতার করে । তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত অটোরিকশা বিক্রির ৩৮ হাজার ৫শ টাকা ও রিক্সার খন্ডিত  অংশ উদ্ধার করে । গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
হত্যাকান্ডের ঘটনা বর্ননা করে ওই কমকর্তা আরো জানান, নিহত অটোরিকশা চালক জাহিদ রহমান ও আসামী ইন্তাজ পূর্বপরিচিত ছিলেন। নগদ টাকার প্রয়োজনে ইন্তাজ ও সহযোগীরা  জাহিদকে হত্যা করে তার অটো রিকশা ছিনতাইয়ের পরিকল্পণা করে। পূর্ব পরিকল্পনা মতে গত ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্তাজ আলী গজারী বন থেকে লাকড়ি আনার কথা বলে নিহত জাহিদকে অটোরিক্সাসহ কাপাসিয়ার ডাকবাংলোর মোড়ে আসতে বলে। অপর  হাবিবুল্লাহ পূর্ব থেকে রশি কিনে রাখে। পরে ইন্তাজ ও হাবিবুল্লাহ জাহিদের অটোরিক্সায় উঠে তাকে গজারী বনে নিয়ে যায়।

আরও পড়ুন

আইনশৃঙ্খলার অবনতি হলে কঠোরভাবে মোকাবিলার নির্দেশ আইজিপি’র

সেখানে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে। জঙ্গলে লাশ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তারা আলমের সঙ্গে যোগাযোগ করে। আলম, জাহাঙ্গীর ও খলিলের সহায়তায় অটোরিকশাটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়।
‎
ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: