শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মান্দায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১৪ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলায় সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক দুটি অভিযানে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সড়ক পরিবহন আইন ২০১৮-এর পাঁচটি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া একই দিনে মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত করার দায়ে একটি মিষ্টি দোকানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় ‘ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার’ নামের ওই দোকানকে এ জরিমানা করা হয়। অভিযুক্ত দোকান মালিকের নাম উজ্জ্বল হোসেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানাসহ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিল।

অভিযান শেষে দোকান কর্তৃপক্ষকে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে মিষ্টি প্রস্তুতের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

একই সঙ্গে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/নি. ব

জরিমানা

শেয়ার করুন: