আবু বকর ছিদ্দিক জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু বকর ছিদ্দিক। নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৮ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. মাহবুবুল হোসেন বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এর আগে গত ৬ অক্টোবর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত আসনে মো. আব্দুল মতিন, মো. আশরাফ আলী, মো. নুরনবী (বিদ্যুৎ), মো. মনজুর কামাল ও মোছা. মমতাজ বেগম নির্বাচিত হন।
নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন।
ভোরের আকাশ/আ.র