শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে জাকের পার্টির র‍্যালি ও সাংগঠনিক জনসভা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দেশব্যাপী জাকের পার্টি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন, পিরোজপুর সদর উপজেলা ও পৌরসভার আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পিরোজপুর পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি পিরোজপুর জেলা সভাপতি আবদুল কুদ্দুস শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ, জেলা নেতৃত্ববৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জাকের পার্টি ইসলামের শান্তি, মানবতা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে জনসভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ মিরাজ তালুকদার।

ভোরের আকাশ/এসএইচ

পিরোজপুরজাকের পার্টি

শেয়ার করুন: