শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাপ্তাহিক ছুটি ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি ছুটির কারণে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় সমস্ত কার্যক্রম স্বাভাবিক হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ভিসা প্রদান বন্ধ থাকায় যাত্রী সংখ্যা কম আছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, সরকারি ছুটির কারণে বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোলে পণ্য খালাস করা ও খালি ভারতীয় গাড়ির ফেরত চলাচলের ব্যবস্থা চালু রাখা হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিদিন ভারত থেকে গড়ে ২৫০ ট্রাক পণ্যের আমদানি ও ৫০ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়। আমদানি বাণিজ্য থেকে সরকারের প্রতিদিনের রাজস্ব প্রায় ১৫ কোটি টাকা।

ভোরের আকাশ/এসএইচ

যশোরবেনাপোল বন্দরআমদানি-রফতানিবন্ধ

শেয়ার করুন: