শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ মে ২০২৫, ৫:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) সকালে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম ও তরতিপুর শ্মশানঘাটের মাঝামাঝি নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত ওই ব্যক্তির গলায় প্লাস্টিকের বালুর বস্তা বাঁধা ছিল বলে জানিয়েছেন পুলিশ। পুলিশের ধারণা তাকে হত্যা করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, তরতিপুর শ্মশানঘাটের কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: