শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে হাম প্রতিরোধে সচেতনতার বার্তা দিচ্ছেন যুবদল নেতা রবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

সারা দেশে যখন হাম রোগে আক্রান্ত হয়ে একের পর এক শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঠিক তখন রাজশাহী মহানগরবাসীকে সচেতনতার বার্তা দিচ্ছেন যুবদল নেতা রবি। এমনি এক মানবিক উদ্যোগ নিয়ে পাড়া-মহল্লায় ছুটে বেড়াচ্ছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম প্রতিরোধে সচেতনতা বাড়াতে তিনি সরাসরি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। শিশু থাকা পরিবারগুলোর সঙ্গে কথা বলে টিকা গ্রহণের গুরুত্ব,পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তিনি।

তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলছেন, মানুষের ভিড়ের মধ্যেও দায়িত্ববোধের দৃঢ় উপস্থিতি নিয়ে কাজ করছেন তিনি। তার এই উদ্যোগ শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার একটি সচেতন প্রচেষ্টা।

রফিকুল ইসলাম রবি বলেন, “হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। সচেতনতা এবং সময়মতো টিকা নিশ্চিত করতে পারলে আমরা আমাদের শিশুদের নিরাপদ রাখতে পারি। তাই সবাইকে এগিয়ে আসতে হবে।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এসকল মানুষের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছে। আমরা সবসময় তাদের পাশে থেকে কাজ করতে চাই। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা কখনো আগামী দিনের ভবিষ্যৎকে এভাবে চলে যেতে দিতে পারিনা।

এসময় তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গুজবে কান না দিয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করতে হবে।

রাজশাহীর সচেতন মহল মনে করছেন, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়াচ্ছে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভোরের আকাশ/এসএইচ

রাজশাহী

শেয়ার করুন: