শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোলাদানায় আবুল কালাম আজাদের মতবিনিময় সভা

‎​খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেছেন, "একটি আদর্শ ও উন্নত ইউনিয়ন গঠনে জনপ্রতিনিধি এবং জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক থাকা জরুরি। 

আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাবে এবং উন্নয়ন হবে সুষম।" ‎​বুধবার (৪ মার্চ) পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে স্থানীয় সুধীজন ও দলীয় নেতা-কর্মীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ ‎​এমপি সাহেবের সফরসঙ্গী ও আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা ইউনিট সদস্য কাজী তামজিদ আলম, উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, উপজেলা সেক্রেটারী মো. আলতাফ হোসেন কর্মপরিষদ সদস্য। ‎​মাওলানা নূরে আলম সিদ্দিকী ইউনিয়ন সভাপতি পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম ইউনিয়ন সেক্রেটারী, ‎​মো. আজিবর রহমান কোষাধ্যক্ষ, সোহাগ মোড়ল সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজী আছাফুর রহমান। ‎​এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ সভায় অংশ নেন।

এমপি আবুল কালাম আজাদ বলেন, ‎​"সোলাদানা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যেসব সমস্যা রয়েছে, বিশেষ করে টেকসই বেড়িবাঁধ এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়ন—তা আমার অগ্রাধিকার তালিকায় রয়েছে। আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা এই এলাকাকে একটি আধুনিক ও মানবিক জনপদে রূপান্তর করবো। কোনো প্রকার দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।"

‎​তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তার দরজা সবসময় খোলা। তিনি উপস্থিত নেতা-কর্মীদের আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার নির্দেশ দেন।

ভোরের আকাশ/ র.ই

 

মতবিনিময় সভাআলহাজ্ব আবুল কালাম আজাদ

শেয়ার করুন: