কাপাসিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

গাজীপুরের কাপাসিয়ায় শ্রী শ্রী জয় কালী মন্দিরে হিন্দুধর্মালম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সাত দিনব্যাপী গীতা পাঠ আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ই আগস্ট) বিকেল পাঁচটায় কাপাসিয়া কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয় কালী মন্দির থেকে র্যালি বের হয়ে কাপাসিয়া বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাফাই শ্রী বংশী দাস বাবাজির আশ্রম পর্যন্ত হয়ে পুনরায় কাপাসিয়া কালী মন্দিরে এসে আলোচনা সভা করে সমাপ্তি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালীমন্দিরের সভাপতি নারায়ণ বণিক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জীবন ভৌমিক।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সঞ্জীব কুমার দাস ও পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা বিশ্বনাথ বণিক দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি উত্তম দাস পূজা উদযাপন পরিষদের সদস্য দিলীপ দাস সহ নেতৃবৃন্দ।
এছাড়াও কাপাসিয়া উপজেলার এগারটি ইউনিয়ন থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে র্যালিতে অংশগ্রহণ করেন রাতেও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠ ও বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে এবং ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ