দিনাজপুর পৌরসভার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর পৌরসভায় ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪ টায় দিনাজপুর পৌরশহরের ৮ নং রেলঘুন্টি থেকে মহারাজা স্কুলের মোড় হয়ে মাতাসাগর সড়ক গাবুরা নদী পর্যন্ত ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. রিয়াজ উদ্দিন বিকেল ৪টায় এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ বিকেলে শহরের রাজারামপুর গাবুরা নদী সংলগ্ন স্থান থেকে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান এই কাজের উদ্বোধন করেছেন।
এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান সিদ্দিকী ও মীর তোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন ও মো. রিমেল আহমেদ, সহকারী মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার কনসালটেন্ট মো. মুশফিকুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার আরমানুল ইসলাম, প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান, ঠিকাদার আবিদ নোমান হোসেন উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ