শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
মানিকগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ জামশা এলাকার বাসিন্দা মো. জিন্নত আলী (৬০) ও তাঁর স্ত্রী রহিমা (৫০)।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ জামশা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রার্থ শেখর ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআই প্রার্থ শেখর ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার বাজারমূল্য দুই লাখ ১০ হাজার টাকা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন বলেন, "গ্রেফতার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।"

মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/আজাসা

স্বামী-স্ত্রী গ্রেফতারমানিকগঞ্জ

শেয়ার করুন: