শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

গাইবান্ধা পৌর এলাকায় একটি বাড়িতে রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাকিব মিয়া (২২) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পৌর এলাকার কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব মিয়া সদর উপজেলার পূর্ব কোমরনই গ্রামের মাহাবুব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ পাড়ার সোহেল রানার বাড়ির দোতলায় রংয়ের কাজ করছিল মিস্ত্রিরা। কাজের প্রয়োজনে দোতলার ছাদে ওঠে রাকিব। এসময় অসাবধানতাবশত বাড়ির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তাঁরে জড়িয়ে রাকিবের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

 

গাইবান্ধামৃত্যু

শেয়ার করুন: