চিতলমারীতে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির সাথে মন্দির কমিটির মতবিনিময়

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট চিতলমারী উপজেলার শাখার কর্তৃক আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চিতলমারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চিতলমারী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক কাশীনাথ বৈরাগী সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও বাগেরহাট-১ আসন মনোনয়ন প্রত্যাশী ইন্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো. নিয়ামত আলী খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টে সদস্য সচিব অনুপম সাহা প্রমুখ।
অনুষ্ঠান শেষে কাশীনাথ বৈরাগী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আগে এবং পরে কমিটির আহবায়ক ও সদস্য সচিবদের উপস্থিত সকলে সামনে পরিচয় করিয়ে দেন। আহবায়ক জহরলাল সরকার ও সন্দ্বীপ বিশ্বাস, সদস্য সচিব মানবেন্দ্র মজুমদার ও কৌশিক বৈরাগী।
উল্লেখ্য, চিতলমারী উপজেলার পূজা উদযাপন ফ্রন্টে দুইটি কমিটি রয়েছে।
ভোরের আকাশ/জাআ