ঘোড়াঘাটে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাবলু ও মোকলেছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন, উপজেলা জাসাসের সাবেক সভাপতি রুহুল আমিন মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত ও সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে সমাজকল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুুন কবির নয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের হোসেন সাদ্দাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিদুল ইসলাম, সদস্য সচিব আল রাজি রাজীব, উপজেলা তাতীদলের আহ্বায়ক শ্যাম সাহাদুল রিপন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও জননিরাপত্তা বিঘ্ন সৃষ্টি করা এমন কোনো রাজনৈতিক কর্মসূচি জনগণ সমর্থন করে না। দেশব্যাপী লকডাউনের নামে নাশকতা, অস্থিতিশীলতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।
বক্তারা আরও বলেন, দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ চায়। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবন ব্যাহত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। তারা দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।