শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুড়িগ্রামে ৩দিনব্যাপী  ভূমিসেবা মেলা শুরু হয়েছে । মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় থেকে সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভূমিসেবা মেলা উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

আরও পড়ুন

রাজবাড়ীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

পরে জেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা, ডেপুটি সিভিল সার্জন আনম মোহাইমেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আতাউল হক খান চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, ও সুধীজন।

৩ দিনব্যাপী এ মেলা ঘিরে ভূমি অফিসসমূহের সেবামূলক স্টল স্থাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন রাখা হয়েছে। ভূমিসেবা মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।


ভোরের আকাশ/ইউএম

ভূমিসেবা মেলা শুরু

শেয়ার করুন: