বিজিবি ও ভারতীয় বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর আওতাধীন মোহনপুর বিওপি এলাকায় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফুলবাড়ী ২৯ বিজিবির আমন্ত্রণে ৫৭ ও ৭৯ ব্যাটালিয়ন বিএসএফ এতে অংশ নেয়। সাক্ষাতে সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন বন্ধ, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক বিএ-৫৮২৩ লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসিসহ মোট ১৮ জন এবং প্রতিপক্ষ ৫৭ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট অজিত মোহন ও ৭৯ ব্যাটালিয়ন বিএসএফএর কমান্ড্যান্ট কংইয়াংবা থিংবাইজাম-সহ সর্বমোট ২০ জন উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ