শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রতিপালনে মতবিনিময় সভা

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি বগুড়া জেলা শাখার সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার( ১০জুন)  দুপুরে বগুড়া শহরের ড্রাগিস্টস্ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ একেএম ফজলুর রহিম টিপু। সঞ্চালনা করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ইনছান আলী।


সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদক হিসেবে অপব্যবহার হতে পারে এমন ওষুধ বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

 প্রেসক্রিপশন ছাড়া নিয়ন্ত্রিত ওষুধ বিক্রি না করা, মজুদ ও বিক্রয়ের সঠিক রেকর্ড সংরক্ষণ এবং প্রচলিত আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে ওষুধ ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় মানবাধিকারকর্মীর ওপর হামলায় ৪ সেনা কর্মকর্তার কারাদণ্ড


মতবিনিময় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিধি-বিধান, লাইসেন্স সংক্রান্ত বিষয়, নিয়ন্ত্রিত ওষুধের সংরক্ষণ ও বিক্রয় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া আইন লঙ্ঘনের ফলে সৃষ্ট ঝুঁকি ও করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়।


সভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার পরিদর্শক সামছুল আলম, কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সাজেদুর রহমান স্বপন, মাসুদ রানা রাজু, সুলতান মাহমুদ, মাসুদ রানা, মশিউর রহমান, জাহিদুর রহমান ও সাব্বিরসহ অন্যান্যরা।

ভোরের আকাশ/এনউব

মতবিনিময় সভা

শেয়ার করুন: