শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘এক দেশ, এক কিউআর’—ফরিদপুরে অগ্রণী ব্যাংকের রোড-শো

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করতে ফরিদপুরে অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাংলা কিউআর’ (Bangla QR) নিয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ’ রোড-শো অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে শহরের থানা মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ ও ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস’সহ বিভিন্ন প্রচারবার্তার মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা হয়।

রোড-শোতে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মাহবুবুর রহমান, উপমহাব্যবস্থাপক ও শাখা প্রধান অমল চন্দ্র শিকদার, সহকারী মহাব্যবস্থাপক ও ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মনজুরুল হাসান, সহকারী মহাব্যবস্থাপক ও ফরিদপুর শাখার কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন এবং এসপিও মো. আমজাদ হোসেন।

এ ছাড়া অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখা ও আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন।

আরও পড়ুন

হিলিবাসীর প্রত্যাশার ফোর-লেন সড়কের কাজ উদ্বোধন

কর্মকর্তারা জানান, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজ, দ্রুত ও নিরাপদে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এর ফলে নগদ অর্থের ব্যবহার কমানোর পাশাপাশি দেশে আধুনিক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অগ্রণী ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ রোড-শোর মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বাড়ানো ও বাংলা কিউআর ব্যবহারে আগ্রহ সৃষ্টি করা।

ভোরের আকাশ/জেআ

অগ্রণী ব্যাংকফরিদপুর

শেয়ার করুন: