শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হিলিবাসীর প্রত্যাশার ফোর-লেন সড়কের কাজ উদ্বোধন

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার বহুল কাঙ্ক্ষিত ফোর-লেন সড়কের নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে। প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে দীর্ঘদিন থমকে থাকা সড়কটির নির্মাণকাজ নতুন করে শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে হিলি জিরোপয়েন্ট থেকে চারমাথা হয়ে মহিলা কলেজ পর্যন্ত প্রায় সোয়া দুই কিলোমিটার ফোর-লেন সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হিলিবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ও বন্ধ থাকা সড়কটির নির্মাণকাজ আবারও শুরু করা হয়েছে। হিলির মানুষকে অসমাপ্ত কাজগুলো শেষ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সড়কটির নির্মাণকাজ পুনরায় শুরু করা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ।

তিনি বলেন, হিলির মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ফোর-লেন সড়ক। নানা কারণে এর নির্মাণকাজ থমকে থাকলেও এখন তা আবার শুরু হয়েছে। ফলে দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সড়কটির নির্মাণকাজ শেষ হলে হিলি স্থলবন্দর এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। এতে ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। হিলি স্থলবন্দরকে ঘিরে ইতোমধ্যে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

গাইবান্ধায় পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

হিলি স্থলবন্দরের সঙ্গে স্থানীয় এলাকার যোগাযোগ ও যান চলাচল সহজ করতে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ থাকায় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, বন্দরসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষকে নানা ভোগান্তি পোহাতে হচ্ছিল। নির্মাণকাজ পুনরায় শুরু হওয়ায় সেই দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

দিনাজপুর

শেয়ার করুন: