শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষা ও বিভিন্ন জলাশয়ের পানি আটকে দিয়ে প্রতিবন্ধকতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার।

সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের কয়েকটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আষাঢ়-শ্রাবণ এই দুই মাস বৃষ্টির পানিতে ডিম দিয়ে থাকে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ, এই মা মাছগুলো বিভিন্ন অবৈধ যন্ত্রপাতি দিয়ে আহরণ করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে উপজেলা মৎস্য অফিসের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, বিভিন্ন উপায়ে ব্রীজ-কালভার্টগুলোতে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগও ওঠে এলাকার কৃষকদের।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু বলেন, এখন দেশীয় মাছের প্রজননের সময় কিন্তু এক শ্রেণীর মানুষ বিভিন্ন অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করে এই মা মাছ গুলো আহরণ করছে, আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি মানুষকে বুঝানোর চেষ্টা করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার বলেন, অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করে মা মাছগুলো ধরা আহরণ করা হচ্ছে। পাশাপাশি পানি আটকিয়ে কোথাও কোথাও প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হচ্ছে। আমরা এমন অভিযোগ পেয়ে আজ কয়েকটি এলাকায় গিয়ে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করেছি।

ভোরের আকাশ/জাআ

অভিযানগাইবান্ধাভ্রাম্যমান আদালত

শেয়ার করুন: