গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং বিজিবি'র

গোপালগঞ্জ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় আমাদের বিজিবি থেকে প্রায় দেড়শ জনের মত মতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় ও জননিরাপত্তা আমি আবারো বলি জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে বলে জানাচ্ছিলেন বিজিবি যশোর ক্যান্টনমেন্টের বিগ্রেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
রবিবার বিকেলে ৪ টায় গোপালগঞ্জ সার্কিট হাউজে প্রেস ব্রিফিং তিনি এসব কথা বলেন।
তিনি আরো জানান, পুলিশ, গোপালগঞ্জে বিজিবি, আনসার ব্যাটালিয়ন, এপিবিএন পুলিশ'সহ সকলের প্রচেষ্টায় বিক্ষোভ মিছিল হলেও কোন স্থাপনা, ক্ষয়ক্ষতি হয়নি। জেলায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি কাজ করছে।
এ সময় ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি মোস্তাফিজুররহমান বলেন, গোপালগঞ্জ জেলার বর্তমান আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও শান্ত আছে বলে জানিয়েছেন।
এ সময় জেলা প্রশাসক আরিফ উজ জামান, গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ' বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব