শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

পনের বছর ধরে বেহাল দশা জামালপুরের সড়ক, দুর্ভোগে সাধারণ মানুষ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের অবস্থিত জামালপুর গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। 

সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত ও কাদার স্তূপ। ফলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও পথচারীরা প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, মহিষকিন্ডি থেকে জামালপুর সহ বিভিন্ন এলাকায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এটি। প্রতিদিন শত শত মানুষ, অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান এবং পণ্যবাহী যানবাহন এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় এটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে আছে। কোথাও কোথাও কাদার কারণে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অটোরিকশা ও ভ্যান মাঝপথে আটকে যাচ্ছে, অনেক ক্ষেত্রে যাত্রীদের নেমে যানবাহন ঠেলে পার হতে হচ্ছে। মোটরসাইকেল চালকদেরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলছে।

স্থানীয় বাসিন্দা শনিরুল ইসলাম বলেন “বর্ষা মৌসুমে এই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। জরুরি রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হয়।”

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনদুর্ভোগের বিষয়টি স্বীকার করে বলেন, “গত অর্থবছরে এই সড়কের জন্য কোনো বরাদ্দ পাইনি। তবে দ্রুত বরাদ্দ এনে সড়কটির উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নেতাকর্মীদের প্রতি রহমাতুল্লাহ'র কৃতজ্ঞতা

এদিকে এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে চলমান বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং শামবারাদিয়া সড়কটি সংস্কারের মাধ্যমে হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে।

ভোরের আকাশ/র.ই

আশরাফুজ্জামান মুকুল সরকার

শেয়ার করুন: