শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৮:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাগুরার শ্রীপুরে নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রতিশ্রুতি ও সামাজিক অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে শ্রীপুর সরকারি এম.সি. পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানের স্থানীয় উন্নয়ন ভাবনা, নারী–শিশু অধিকার রক্ষা, নিরাপদ সমাজ গঠন ও সামাজিক সমতা প্রতিষ্ঠার নানা দিক আলোচনা সভায় গুরুত্ব পায়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারী ও শিশুদের ওপর সহিংসতা, বৈষম্য ও অবহেলা দূর করতে রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগ। বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকারে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।”

তিনি আরও জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ–ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় মহিলাদলের সহসভাপতি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বক্তারা বলেন, মাগুরা–১ আসনে নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা, সুরক্ষা, ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত সুদূরপ্রসারী।

আলোচনা সভার সমাপনীতে নারী ও শিশু অধিকার সুরক্ষাকে রাজনৈতিক অগ্রাধিকারের শীর্ষে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ভোরের আকাশ/জাআ

মাগুরাআলোচনা সভানারী ও শিশু অধিকার ফোরাম

শেয়ার করুন: