ধামরাইয়ে যাত্রীবাহী বাসে আগুন

ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সূয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের কাছে এ অগ্নিকাণ্ড ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, রাতে সুয়াপুর খড়ারচর সড়কের কুটিরচর এলাকায় বাসটি রেখে বাড়ি চলে যান মালিক আবুল কালাম। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা বাসে আগুন দেখে পানি ও বালু ছুড়ে নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নেভায়।
ধামরাই ফায়ার সার্ভিস কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, “আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে আগুন দিতে পারে।”
ধামরাই থানার সাব ইন্সপেক্টর পরিমল সূত্রধর জানান, সুয়াপুর বাজারের নতুন সেতু সংলগ্ন স্থানে দাঁড়ানো বাসটিতে আগুন লাগে। পরে ঘটনাস্থলে গিয়ে বাসের আসন ও কাচ পোড়া অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/মো.আ.