জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

জেলা প্রশাসন, জামালপুর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, জামালপুর-এর যৌথ আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, শিল্প-কারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেস আলী মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং শ্রম আইন যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই শিল্পায়নের জন্য শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা অপরিহার্য।
এ ধরনের আয়োজন শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/এসএইচ