শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় অভিযোগ বক্স খুলে পেলেন ৬টি অভিযোগ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাগুরার সাধারণ মানুষের সমস্যা জানার উদ্যোগ হিসেবে স্থাপিত অভিযোগ বক্স খুললেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। 

মঙ্গলবার (২৪ মার্চ ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে স্থাপিত একটি বক্স খোলা হয়। এতে সাধারণ মানুষের জমা দেওয়া ৬টি অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান জানান, অনেক সময় মানুষ তাদের নানা সমস্যা প্রকাশ্যে বলতে সংকোচ বোধ করেন। সেই সমস্যাগুলো সহজে তুলে ধরার সুযোগ তৈরি করতেই অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। তিনি বলেন, লিখিতভাবে পাওয়া অভিযোগগুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, মাগুরা জেলার উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে স্থাপিত অন্যান্য অভিযোগ বক্সও খোলা হবে এবং সেখান থেকে পাওয়া অভিযোগগুলো নিয়ে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ র.ই

অভিযোগমনোয়ার হোসেন খান

শেয়ার করুন: